বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়




অবস্থান ও পরিচিতি

ডোমার উপজেলা সদর থেকে, ডোমার - বোড়াগাড়ী - চিলাহাটী প্রধান সড়কে ১৫ কিলোমিটার আমবাড়ী হাট এর পশ্চিমে আমবাড়ী হাট- মির্জাগঞ্জ হাট সড়কে ১ কিলোমিটার এর উত্তর পার্শ্বে মেইন রোড সংলগ্ন অবস্থিত ।

About the school

শিক্ষা বিস্তারের লক্ষ্য সামনে রেখে,হাজী বাসর উদ্দিন ও স্থানীয় এর উদ্যোগে, বিপুল উৎসাহ-উদ্দীপনায়, ১৯৭৪ইং সালের ১ লা জুলাই তারিখে নীলফামারী জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দুরে কোলাহলমুক্ত সবুজ বৃক্ষরাজি শোভিত ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী গ্রামে ১.৬৩(একর) জমির উপর এক নৈসর্গিক মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং জাতীর পিতা বঙ্গবন্ধুর নামে আমবাড়ী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়।

I am glad to host a full-fledged dynamic website to meet the needs of all concerned about khaturia High School,Domar, Nilphamari. I hope, this site will play a vital role in the continuous journey towards the information super highway of Smart Bangladesh. It will definitely enhance the administrative efficiency and save time as well. All our teachers, students and their gurdians will be united to a unique unison. I am looking ahead to a tremendous success and prosperity in near future.

বীর মুক্তিযোদ্ধা জনাব আফতাব উদ্দিন সরকার মাননীয় সংসদ সদস্য, নীলফামারী-১, ডোমার-ডিমলা ।

ভৌত অবকাঠামোঃ

মোট ১.৬৩একর জমির উপর চারদিকে বাউন্ডারী ঘেরা ৩ (তিন) তলা বিল্ডিং ৬,০০০ বর্গফুট, কক্ষ সংখ্যা ০৫ টি, টিনসেড বিল্ডিং ০২ (দুই) টি কক্ষ সংখ্যা ১৪টি, একটি মটর সাইকেল গ্যারেজ, ৩,২৪০ বর্গফুট নির্মাণাধীন অডিটোরিয়াম ও ২১,৭৫০ বর্গফুট এর একটি পুকুর এবং ও ৯০০ বর্গফুট ছাত্রী কমন রুম ।

বিজ্ঞানাগার

আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি সমৃদ্ধ একটি বিজ্ঞান ল্যাব আছে,যা ছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করছে ।

লাইব্রেরী

ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণির বই,ধর্মীয় বই, উপন্য়াস ও গল্প, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক বই, কবিতার বই,মোট ২,৫১৯ খানা বই ও একটি পাঠ কক্ষ নিয়ে একটি লাইব্রেরী অছে ।

খেলাধুলার সামগ্রী

ছাত্র-ছাত্রীদের খেলাধুলার বিভিন্ন প্রকার সামগ্রী রহিয়াছে । দক্ষ গেম টিচারের শিক্ষায় প্রতি বছর বিভিন্ন জাতীয় দিবস উয-যাপনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ, জেলা, বিভাগীয় ও রাষ্টিয় পর্যায়ে দক্ষতার পরিচয় দিয়ে আসছে।

Why Choose Us?

* সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী।
* নিয়মিত শ্রেণিকক্ষে পাঠ্যবিষয় বুঝিয়ে দিয়ে পড়া দেয়া ,পরের দিন পড়া আদায় করা।
* কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা।
* শিক্ষার্থীদেরকে শৃঙ্খলাবদ্ধ ও স্বনির্ভর করে গড়ে তোলা।
* আধুনিক স্বাস্থ্যসম্মত শ্রেণিকক্ষ।
* সু-সজ্জিত বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব।
* গণিত, ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে সাধারণ ক্লাস ছাড়াও
  অতিরিক্ত ক্লাস এর ব্যবস্থা। * ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে যোগ্যতা ও মেধার প্রাধান্য দেয়া।
* ছাত্র-ছাত্রীর শ্রেণি অনুসারে উপযুক্ত বয়সের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ।
* ছাত্র-ছাত্রীদের লেখাপড়া সম্পর্কিত যেকোন ধরনের সমস্যা ও পরামর্শ সরাসরি
  ব্যক্তিগতভাবে কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার সুযোগ।
* সুনিয়ন্ত্রিত শৃংখলাপদ্ধতি।